তীব্র জ্বালানি সংকট টেলিযোগাযোগ খাতে, নেটওয়ার্ক সচল রাখা যাচ্ছে না সর্বত্র

দেশজুড়ে মাত্রাতিরিক্ত লোডশেডিংর বিরূপ প্রভাব পড়ছে টেলিকম খাতে। বিভিন্ন অঞ্চল থেকে সাইট ডাউনের খবর আসছে। ডেটা সেন্টার ও নেটওয়ার্ক ব্যবস্থাপনা নিয়ে বিড়ম্বনায় পড়েছেন সংশ্লিষ্টরা। পপসমূহও বন্ধের উপক্রম হয়েছে। 

এমন পরিস্থিতিতে উদ্বিগ্ন, মোবাইল অপারেটদের সংগঠন অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ (এমটব)। বিষয়টি নীতি নির্ধারকদের জানানো হয়েছে। বলা হচ্ছে, তৃণমূলে ১০ থেকে ১৫ শতাংশ সাইট ডাউন বা বন্ধ হয়েছে। যার প্রভাবে টেলিযোগাযোগ এবং ইন্টারনেট সেবা প্রদান ক্ষতিগ্রস্ত হচ্ছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *