
যুদ্ধকালীন বৈশ্বিক পরিস্থিতির কারণে জ্বালানি তেলের দাম সমন্বয় করতে বাধ্য হয়েছে সরকার বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেছেন, বিভিন্ন দেশ তাদের তেলের দাম সমন্বয় করেছে, এমনকি যুক্তরাষ্ট্রও ৫ ডলার বাড়িয়েছে।
রোববার (১৯ এপ্রিল) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
জ্বালানিমন্ত্রী বলেন, যুদ্ধ শুরুর পর থেকে আমরা যে পরিমাণ তেল আমদানি করে মজুত করেছি, সেই কেনা দরের থেকে নিচে (তুলনামূলক কমে) মূল্য সমন্বয় করেছি।