নির্বচনী নিয়ম ভঙ্গের দায়ে সেনাবাহিনী হাতে আটক দুই

নির্বাচনী নিয়ম ভঙ্গ ও প্রিজাইডিং অফিসারের আদেশ অমান্য করে ভোটকেন্দ্রের নিচে বাজার বসানোর দায়ে দুইজন দোকানদারকে আটক করেছে সেনাবাহিনী।

বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণকালে ঢাকা-১৪ আসনের অন্তর্ভুক্ত রাজধানীর সপ্তর্ষী শিক্ষাঙ্গণ কেন্দ্র এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। তবে সেখানে ভোট কারচুপির খবর পাওয়া যায়নি।

কেন্দ্রসংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তি সূত্রে জানা যায়, সপ্তর্ষী শিক্ষাঙ্গণ ভোটকেন্দ্রের ভবনের বেইজমেন্টে বাজার রয়েছে। গত তিনদিন প্রিজাইডিং অফিসার হাবিবুর রহমান সে বাজারে গিয়ে অভিযুক্ত দুই দোকানদারকে ভোটের দিন বাজার খুলতে নিষেধ করেন। তবে তার এমন নির্দেশ অমান্য করে আজ সাড়ে দশটায় তারা সেখানে তাদের দোকান খুলে বসেন।

এর ফলে সেনাবাহিনীর জেনারেল বেলালের অধীনে লেফটেন্যান্ট মুহতাসিম পুলিশের উপস্থিতিতে তাদেরকে আটক করে।

তবে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত এ ভোটকেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলমান রয়েছে। কেন্দ্রে মোট ১ হাজার ৮৩৪ জন ভোটারের মধ্যে আনুমানিক ৪৫০ ভোটার ভোট দিয়েছেন বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *