সাপ আর ভারতীয় একসঙ্গে পেলে আগে ভারতীয়কে মারো, এপস্টেইন নথিতে কূটনীতিকের মন্তব্য

যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইন-সংক্রান্ত নথিতে বিশ্বজুড়ে প্রভাবশালী বহু ব্যক্তির নাম উঠে এসেছে। এসব নথিতে সাবেক ও বর্তমান বিশ্বনেতা, শিল্পপতি ও কূটনীতিকদের যোগাযোগ, ই-মেইল ও ব্যক্তিগত মন্তব্যের তথ্য রয়েছে। নথিগুলোতে অন্তত ১ লাখ ৮০ হাজার ছবি ও দুই হাজার ভিডিও থাকার কথা বলা হয়েছে।

নথিতে ভারত নিয়েও বহু মন্তব্য করতে দেখা গেছে। এপস্টেইনের ঘনিষ্ঠ বন্ধু ও সাবেক জাতিসংঘ দূত নরওয়ের কূটনীতিক টেরিয়ে রোড-লারসেন ২০১৫ সালে এপস্টেইনকে পাঠানো এক ইমেইলে প্রকাশ্য বর্ণবাদী মন্তব্য করেন। সেখানে তিনি লেখেন, ‘এই প্রবাদটি শুনেছ? সাপ আর ভারতীয় একসঙ্গে পেলে আগে ভারতীয়কে মারো।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *