
শাহবাগে ইন্টারকন্টিনেন্টাল থেকে প্রধান উপদেষ্টার বাস ভবন অভিমুখে যাওয়ার চেষ্টা করলে ইনক্লাব মঞ্চের নেতাকর্মীদের ওপর চড়াও হয়েছে পুলিশ। এসময় তাদের ওপর লাঠিচার্জ ও জলকামান ব্যবহার করা হয়। এতে ইনক্লাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের, ডাকসুর নেত্রী ফাতেম তাসনিম জুমা, জকসুর নেত্রী শান্তা আক্তার, রাকসুর জিএস সালাউদ্দিন আম্মারসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।
আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকাল ৪ টা নাগাদ শাহবাগে ইন্টারকন্টিনেন্টাল হোটেল সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।