গুন্ডা-মাস্তান দিয়ে ভোট দখল আর সফল হবে না: মামুনুল হক

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মওলানা মামুনুল হক বলেছেন, দেশ বর্তমানে দুই ভাগে বিভক্ত- একদিকে ১১টি দল, অন্যদিকে আর একটি দল। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘গুন্ডা-মাস্তান দিয়ে ভোটকেন্দ্র দখল করে, ব্যালট পেপার ছিনতাই করার দিন শেষ হয়ে গেছে। কেউ যদি ব্যালটের রায় পরিবর্তনের চেষ্টা করে, তবে তার বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।’

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে নেত্রকোণা জেলার দুর্গাপুরের সুসং সরকারি কলেজ মাঠে ১১ দলীয় ঐক্যজোটের এক নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *