
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনায় নির্বাচনী প্রচারণার সময় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেন, ‘একটি রাজনৈতিক দল নারীদের ঘরে আটকে রাখতে চায়’।
সোমবার (২ ফেব্রুয়ারি) সমাবেশে বিএনপি চেয়ারম্যান মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর প্রথম স্ত্রী খাদিজাতুল কুবরা (রা.)-কে স্মরণ করে বলেন, ‘আমরা দেখছি একটি রাজনৈতিক দল নারীদের ঘরে আটকে রাখতে চায়। দলটির একজন নেতা পরিষ্কারভাবে নারীদের অসম্মান করেছেন। অথচ আমাদের মহানবীর স্ত্রী বিবি খাদিজা ছিলেন একজন কর্মমুখী নারী এবং সফল ব্যবসায়ী।’