দোষারোপের রাজনীতি থেকে বেরিয়ে দেশ গঠনে তরুণদের পরামর্শ চায় বিএনপি

দোষারোপের রাজনীতি থেকে বেরিয়ে আসতে তরুণদের পরামর্শ নিতে চান— এমনটাই জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রোববার (২৫ জানুয়ারি) সকালে চট্টগ্রামে তরুণদের সঙ্গে ‘পলিসি টকে’ যোগ দিয়ে এই কথা বলেন তিনি।

এদিন সকাল ১০টা নাগাদ চট্টগ্রামের ‘রেডিসন ব্লু’ হোটেলে শুরু হয় এ মতবিনিময়। ক্ষমতায় গেলে সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনার কথা জানান বিএনপির চেয়ারম্যান। এতে বৃষ্টিতে সৃষ্ট জলবদ্ধতা নিরসনের পাশাপাশি ভূগর্ভস্থ পানির মজুতও বাড়ানো সম্ভব হবে বলেও মন্তব্য করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *