
শিশুদের নিয়ে বিএনপির আলাদা পরিকল্পনা আছে। সরকার গঠন করলে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষায় গুরুত্ব দেয়া হবে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ সময় শিক্ষকদেরও যোগ্য করে গড়ে তোলার ওপর জোর দেন তিনি।
বুধবার (২৪ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে ‘আমার ভাবনায় বাংলাদেশ’ জাতীয় রিল-মেকিং প্রতিযোগিতার বিজয়ীদের নিয়ে ‘মিট অ্যান্ড গ্রিট উইথ তারেক রহমান’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।