আবু সাঈদের কবর জিয়ারত করলেন জামায়েতের আমীর

রংপুরের পীরগঞ্জ উপজেলায় আবু সাঈদের কবর জিয়ারত করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (২৪ জানুয়ারি) সকাল ৯টার দিকে পীরগঞ্জের বাবনপুর গ্রামে তিনি এ কবর জিয়ারত করেন।
কবর জিয়ারত শেষে আবু সাঈদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। এ সময় আবু সাঈদের বাবা ও ভাইয়ের পাশাপাশি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনসহ জামায়াতের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কবর জিয়ারতের মধ্য দিয়ে জামায়াতে ইসলামীর তৃতীয় দিনের নির্বাচনী প্রচারণা কার্যক্রম শুরু করেন দলটির আমির। এ সময় ডা. শফিকুর রহমান বলেন, শহীদদের ত্যাগ ও আদর্শকে ধারণ করেই জামায়াতে ইসলামী এগিয়ে যাচ্ছে এবং আগামীতেও সেই আদর্শ বাস্তবায়নে কাজ করবে দলটি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *