‘ঋণগ্রস্ত’ প্রার্থীর শীর্ষে বিএনপি, পঞ্চমে জামায়াত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫১টি রাজনৈতিক দল এতে অংশ নিচ্ছে। এই ভোটে চূড়ান্ত প্রার্থীর সংখ্যা ১৯৮১ জন। এতে ২৪৯ জন স্বতন্ত্র প্রার্থী লড়ছেন, অর্থাৎ প্রার্থীর ১৩ শতাংশ স্বতন্ত্র। আর ১৭৩২ জন দলীয় মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এইসব প্রার্থীর সাড়ে ২৫ শতাংশরই কোনো না কোনো ঋণ বা দায় আছে। তাদের সর্বমোট ঋণের পরিমাণ ১৮ হাজার ৮৬৮ কোটি ৫২ লাখ টাকা।

প্রার্থীদের ইশতেহার নিয়ে আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

এবারের ভোটে অংশ নেয়া ১০টি রাজনৈতিক দলের তথ্য তুলে ধরে সংস্থাটি বলছে, বিএনপির ৫৯ দশমিক ৪১ শতাংশ প্রার্থী ঋণগ্রস্ত; যা দলগুলোর মধ্যে সর্বোচ্চ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *