আনুষ্ঠানিক ভাবে এনসিপিরনির্বাচনী প্রচারণা শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থিত তিন নেতার মাজার ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমানের কবর জিয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে এ কর্মসূচির সূচনা করেন দলের আহ্বায়ক ও ঢাকা-১১ আসনে এনসিপি মনোনীত প্রার্থী নাহিদ ইসলাম।
এ সময় নাহিদ ইসলাম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকেই ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং ২৪-এর অভ্যুত্থানের সূচনা হয়েছিল। ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় এই এলাকা থেকেই এনসিপির নির্বাচনী যাত্রা শুরু করা হয়েছে। তিনি দাবি করেন, এবারের নির্বাচন আধিপত্যবিরোধী একটি সংগ্রাম। নতুন করে গড়ে ওঠা মাফিয়াদের বিরুদ্ধে ১০ দলীয় ঐক্যজোটের পক্ষে নাসীরুদ্দীন পাটওয়ারী লড়াই করছেন।
নাহিদ ইসলাম আরও অভিযোগ করেন, নির্বাচন কমিশন সরকারের প্রভাবমুক্ত থেকে নিরপেক্ষ আচরণ করছে না। বিভিন্ন সময়ে তারা বিষয়টি তুলে ধরেছেন উল্লেখ করে তিনি বলেন, কমিশন একটি বিশেষ দলকে সুবিধা দিচ্ছে।
অন্যদিকে, দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, এবারের নির্বাচনে অন্যতম প্রধান এজেন্ডা হচ্ছে বিচার। ২৪-এর আন্দোলনে আহত, নিহত ও শহীদদের বিচার নিশ্চিত করাই তাদের রাজনৈতিক অঙ্গীকার। তিনি শহীদ ওসমান হাদীর বিচার দ্রুত সম্পন্ন করারও দাবি জানান।
এনসিপি নেতারা বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং সুষ্ঠু নির্বাচনের দাবিতে তাদের এই নির্বাচনী যাত্রা অব্যাহত থাকবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *