বাড়বে না দাম, বন্ধ থাকবে রেশনিং পদ্ধতি: জ্বালানি প্রতিমন্ত্রী

ঈদযাত্রায় মানুষের ভোগান্তি কমাতে আজ রোববার থেকে জ্বালানি রেশনিং পদ্ধতি বন্ধ থাকবে বলে জানিয়েছেন জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

তিনি বলেন, বোরো মৌসুমে কৃষকদের প্রয়োজনীয়তা এবং ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে রেশনিং পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়েছে। সবাই দায়িত্বশীল হলে জ্বালানি ক্ষেত্রে সমস্যা হবে না। কেউ জ্বালানি মজুত করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। কয়েকটি জাহাজে তেল আসছে, এতে জোগান বাড়বে।  পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত আজ থেকে সকল বিতরণ পয়েন্ট থেকে চাহিদা অনুযায়ী জ্বালানি তেল বিতরণ অব্যাহত থাকবে।

প্রতিমন্ত্রী বলেন, রাশান ক্রুড অয়েল অন্য কোনো দেশ থেকে রিফাইন্ড হয়ে আসতে পারে। যদিও আরেকটি রুশ কোম্পানি জানিয়েছে- তারা যে ধরনের তেল দেবে, সেটা আমাদের রিফাইনারিতে পরিশোধন করা যাবে। জ্বালানি তেল সাশ্রয়ে ৬ মার্চ রেশনিংয়ের ঘোষণা আসে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *