
‘নরওয়ে ঠকালেও ফিফা ঠিকই শান্তি পুরস্কার দিয়ে আমাকে সম্মানিত করেছে। যা আমি খুবই পছন্দ করেছি।’— রসিকতার ছলে ফিফা শান্তি পুরস্কার নিয়ে এভাবেই নিজের অনুভূতি প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি বোর্ড অব পিসে যুক্ত হয়ে গাজায় ফুটবল মাঠ তৈরি ও শান্তি ফেরানোর প্রচেষ্টায় যুক্ত হওয়ায় ফিফা সভাপতির উচ্ছসিত প্রশংসাও করেন তিনি।