জামায়াত আমিরের আসনের একটিসহ ঢাকার চার কেন্দ্রে যত ভোট পড়ল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকার তিন আসনের চার কেন্দ্রে যথাক্রমে ৩৭, ৪১, ৩৯ ও ২৪ শতাংশ ভোট পড়েছে। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরুর পর বেলা দেড়টা ও আড়াইটা পর্যন্ত এ তথ্য পাওয়া গেছে।

ঢাকা-১৬ আসনের মীরপুর গার্লস আইডিয়াল কলেজ কেন্দ্রে বেলা দেড়টা পর্যন্ত ১ হাজার ৪৩৩ ভোট পড়েছে। এই কেন্দ্রে মোট ভোটার ৩ হাজার ৪৯৪ জন। দ্য ডেইলি ক্যাম্পাসকে তথ্যটি নিশ্চিত করেছেন প্রিজাইডিং অফিসার মো. আশিক শাহরিয়ার।

ঢাকা-১৪ আসনের মিরপুর সিদ্ধান্ত স্কুল কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ৩৭৯ জন। এর মধ্যে ভোট দিয়েছে ৩৭ শতাংশ। প্রিজাইডিং অফিসার আব্দুল মান্নান এ তথ্য জানিয়েছেন। বেলা দেড়টা পর্যন্ত মিরপুর কলেজ কেন্দ্রে ৩৯ দশমিক ১৮ শতাংশ ভোট পড়েছে। প্রিজাইডিং অফিসার দ্য ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন। এখানে ভোটার ৩ হাজার ৩১৮ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *