মিয়ানমারে চলছে শেষ ধাপের ভোটগ্রহণ, নিশ্চিত জয়ের পথে জান্তা সমর্থিত দল

মায়ানমারে মাসব্যাপী নির্বাচনের চূড়ান্ত ধাপ আজ রোববার (২৫ জানুয়ারি) শুরু হয়েছে। এতে সামরিক বাহিনী-ঘনিষ্ঠ শক্তিশালী রাজনৈতিক দলটি ভূমিধস জয়ের পথে রয়েছে। তবে সমালোচকদের মতে, জান্তা-পরিচালিত এই ভোট মূলত সেনাবাহিনীর ক্ষমতা দখলকে আরও দীর্ঘায়িত করবে।

ক্রান্তীয় দেশ মিয়ানমারে সামরিক শাসনের দীর্ঘ ইতিহাস রয়েছে, তবে জেনারেলরা গত এক দশকের বেসামরিক নেতৃত্বাধীন সংস্কার প্রক্রিয়ার সময় কিছুটা নেপথ্যে ছিলেন। ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের মাধ্যমে সেই অধ্যায়ের সমাপ্তি ঘটে, এ সময় গণতান্ত্রিক নেত্রী অং সান সু চি-কে বন্দি করা হয়। এর ফলে দেশে গৃহযুদ্ধ শুরু হয় এবং মিয়ানমার এক ভয়াবহ মানবিক সংকটে নিমজ্জিত হয়। খবর, বার্তা সংস্থা এএফপির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *