
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কাঙ্ক্ষিত সফলতা পায়নি জামায়াতে ইসলামী। হেরেছেন দলটির শীর্ষ ও হেভিওয়েট নেতাদের কেও কেও। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এএইচএম হামিদুর রহমান আযাদ এবং সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও ছাত্রশিবিরর সাবেক কেন্দ্রীয় সেক্রেটারি মোহাম্মদ শিশির মনির নিজ নিজ আসনে পরাজিত হয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোটগ্রহণ শেষে শুরু হয় গণনা। পরে বিভিন্ন জেলার রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয় ও সংশ্লিষ্ট সূত্র থেকে এ ফলাফল জানা যায়।