বিএনপি প্রার্থীর গাড়ির সামনে দাঁড়িপাল্লার মিছিল, জামায়াত নেতার গলা টিপে শূন্যে তুললেন ছেলে

চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী মিছিলের কারণে গাড়ি নিয়ে অপেক্ষা করতে হওয়ায় জামায়াতের এক নেতার ওপর চড়াও হওয়ার অভিযোগ উঠেছে বিএনপি প্রার্থী হারুনুর রশীদের ছেলে রুবাইয়াত ইবনে হারুন রাফির বিরুদ্ধে। আজ রবিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় জেলা সদরের পৌর এলাকার ৯ নং ওয়ার্ডে এই ঘটনা ঘটে। এ সময় হারুনুর রশীদ গাড়িতে বসে ছিলেন।

জানা গেছে, আহত আব্দুল আজিজ পৌর ১১ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি। রুবাইয়াত ইবনে হারুন রাফি তার গলা চেপে ধরে শূন্যে তুলে ধরলে তার শ্বাস-প্রশ্বাস বন্ধ হওয়ার উপক্রম হয়। জামায়াত নেতাকর্মীদের অভিযোগ, রুবাইয়াত প্রশিক্ষিত বডি বিল্ডার হওয়ায় আব্দুল আজিজ গলায়ও ব্যাপক আঘাত পান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *