
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য দেশের ভেতরে যারা পোস্টাল ব্যালটে ভোট দেয়ার জন্য ইতোমধ্যে নিবন্ধন করেছেন, তাদের ব্যালট আজ সোমবার (২৬ জানুয়ারি) থেকে পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)।
ভোটের দিন যেসব সরকারি কর্মীরা বিভিন্ন দায়িত্ব পালন করবেন, তারা আগেভাগে এই পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন।