ঝালকাঠিতে জামায়াতের প্রার্থীর ওপর হামলা, আহত ৮

ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের রাজাপুর উপজেলার বড়ইয়া ইউনিয়নের পাঁচটি ভোটকেন্দ্র দখলের চেষ্টার অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। এ সময় কেন্দ্রে গেলে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ড. ফয়জুল হকের ওপর হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে। এতে অন্তত ৮ জন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে চারজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে বড়ইয়া ইউনিয়নের আদাখোলা স্কুলের ৩৬ নম্বর ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। পরে সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে গুরুতর আহত একজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) রেফার করা হয়। 

আহতদের মধ্যে রয়েছেন জাহিদ, প্রার্থীর ব্যক্তিগত সহকারী (পিএস) খায়রুল ও কর্মী সাইফুলসহ কয়েকজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *