
প্রধান উপদেষ্টার প্রেস উইং আগামীকাল শনিবার প্রেস ব্রিফিং ডেকেছে। রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে এদিন সকাল ১১টায় এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে।
শুক্রবার সন্ধ্যায় (১৩ ফেব্রুয়ারি) গণমাধ্যমকে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার জ্যেষ্ঠ সহকারী প্রেসসচিব ফয়েজ আহম্মদ।
তিনি জানান, শনিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ গণমাধ্যমকে ব্রিফ করবেন। গণমাধ্যম সদস্যদের প্রেস ব্রিফিংয়ে উপস্থিত থাকার অনুরোধ জানান তিনি।