
ক্ষমতায় গেলে দুর্নীতির টুঁটি চেপে ধরবে বিএনপি। মানুষের নিরাপত্তা নিশ্চিতে কঠোর হস্তে নিয়ন্ত্রণ করা হবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি। এমনকি অপরাধী নিজ দলের হলেও কোনো ছাড় দেয়া হবে না— এমনটাই জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান।
রোববার (২৫ জানুয়ারি) দুপুর চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে অনুষ্ঠিত নির্বাচনি সমাবেশে তিনি এ কথা বলেন।
সমাবেশস্থলে উপস্থিত হয়ে আঞ্চলিক ভাষায় তারেক রহমান বললেন, ‘অনেরা ক্যান আছন’? উপস্থিত জনতাও চট্টগ্রামের ভাষায় সমস্বরে জবাব দেয় ‘ভালা আছি’।
পরে তারেক রহমান বলেন, মানুষ পরিবর্তন ও রাজনৈতিক অধিকার চায়। আমাদেরকে দোষারোপের রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। সমালোচনার মধ্যে থাকলে দেশের মানুষের কোনও উন্নয়ন হবে না। বিএনপি যতবার ক্ষমতায় এসেছে, ততবারই মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করেছে।