দীর্ঘ সংগ্রামের পর ভোটাধিকার ফিরে এসেছে, স্বাধীনভাবে ভোট দেবে সবাই: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণকে নিজের শক্তি ও অধিকার বজায় রাখতে ‘ধানের শীষ’-এর পাশে দাঁড়াতে হবে, ধানের শীষে ভোট দিতে হবে। ‘ধানের শীষ’ সকলকে সুরক্ষা দেবে, সবার পাশে দাঁড়াবে ও নিরাপত্তা দেবে। 

শনিবার (২৪ জানুয়ারি) ঠাকুরগাঁওয়ের আউলিয়াপুর ইউনিয়নের ভাতগাও কান্দরপাড়া ও বোর্ড কচুবাড়ি এলাকায় নির্বাচনী পথসভায় তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘অতীতের বিএনপি ক্ষমতায় থাকাকালীন অবস্থায় দেশের ব্যাপক উন্নয়ন করেছে। আগামীতে ক্ষমতায় আসলে উন্নয়নের বাকি যে কাজগুলো রয়েছে সেগুলো সমাপ্ত করা হবে। আগামীতে বিএনপি এমন কাজ করবে যে কাজে মানুষের আয় বাড়বে। শিক্ষা, স্বাস্থ্যসহ বেকার যুবকদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগের শাসনামলে ১১৭টি মামলায় ১১ বার কারাগারে গিয়ে সাড়ে তিন বছর জেল খাটতে হয়েছে। দীর্ঘ সংগ্রামের পর এখন ভোট দেয়ার সুযোগ এসেছে। অন্ধকার কেটে গিয়ে সুদিন এসেছে। এবার আমাদের ভোট আমরা দেব যাকে খুশি তাকে দেব। তাই আমার এই শেষ নির্বাচনে আপনাদের সমর্থন পেলে এই এলাকায় আবারো কাজ করার সুযোগ পাবো।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *