
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হতেই স্থানীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। রাজনৈতিক দলগুলোও এ নিয়ে প্রস্তুতি নিতে শুরু করেছে।
এর মধ্যে রাজধানীতে দুই সিটির মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোশন (ডিএসসিসি) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এই ঘোষণা দেন তিনি।