
এবার শরীফ ওসমান হাদি হত্যার বিচার চাইতে গিয়ে সংগঠনটির সদস্যদের ওপর হামলার ঘটনায় বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দেয়া ওই বিবৃতিতে বলা হয় প্রধান উপদেষ্টার নিরাপত্তা রক্ষার স্বার্থে নিয়মতান্ত্রিক ও আইনানুগভাবে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে পুলিশ। এ ঘটনায় কোনো আগ্নোয়াস্ত্র ব্যবহৃত হয়নি এবং ইনকিলাব মঞ্চের কেউ গুলিবিদ্ধও হয়নি।
বিবৃতিতে অন্তর্বর্তী সরকার উল্লেখ করে, শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে ৫ ফেব্রুয়ারি বিকেল থেকে ইনকিলাব মঞ্চের ব্যানারে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে বিক্ষোভ শুরু হয়। যমুনা ও এর আশপাশের এলাকায় বিক্ষোভ নিষিদ্ধ থাকা সত্ত্বেও আইনশৃঙ্খলা বাহিনী প্রথমে বিক্ষোভকারীদের বিরুদ্ধে কোনো ধরনের বল প্রয়োগ করেনি।