৪০ বছর পর বিশ্বকাপে ইরাক

বলিভিয়াকে হারিয়ে ৪০ বছর পর বিশ্বকাপে ইরাক। বুধবার মেক্সিকোর গুয়াদালুপ স্টেডিয়ামে শেষ বাঁশি বাজতেই কেউ দিলেন বাঁধনহারা দৌড়, কেউ আলিঙ্গনে জড়ালেন সতীর্থকে। একদিকে চার দশক পর বিশ্বকাপে ফেরার আনন্দে মাতে ইরাক; অন্য দিকে কাছাকাছি গিয়েও তরি তীরে না ভেড়ায় কান্নায় ভাসছে বলিভিয়ান খেলোয়াড়রা। 

বিশ্বকাপের প্লে-অফ ফাইনালে বলিভিয়াকে ২-১ গোলে হারিয়ে চূড়ান্ত পর্বের টিকিট কেটেছে ইরাক। এর ফলে ১৯৮৬ সালের পর দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ খেলার সুযোগ পাচ্ছে ‘লায়ন্স অব মেসোপটেমিয়া’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *