
পাকিস্তানের বিশ্বকাপ খেলা–না খেলা ইস্যুতে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ও পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে ইসলামাবাদে বাংলাদেশ সময় বিকেল পাঁচটার দিকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে নাকভি জানান, সিদ্ধান্ত আসবে আগামী শুক্রবার অথবা সোমবার। দুই দেশের সর্বোত্তম স্বার্থ বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।