
কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েছে জার্মানির সাবেক ফুটবল তারকা মেসুত ওজিল ও তুরস্কের প্রেসিডেন্টের পুত্র নেকমেতিন বিলাল এরদোয়ানকে বহনকারী গাড়ির বহর। আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭ টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়া কুতুপালং এলাকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় ওজিল কিংবা প্রতিনিধি দলের কেউ আহত না হলেও বহরে থাকা একটি গাড়ির সাথে ধাক্কা খেয়ে দুর্ঘটনার কবলে পড়া মোটরচালিত অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং এর চালক আহত হয়েছেন বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে আহত চালকের নাম-পরিচয় পাওয়া যায়নি।