পাকিস্তানে মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ, সংঘর্ষে নিহত ৯

পাকিস্তানের করাচিতে মার্কিন কনস্যুলেটের কাছে বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় অন্তত ৯ জন নিহত হয়েছেন।  খবর ডনের। রোববার (১ মার্চ) এ সংঘর্ষের ঘটনা ঘটে। 

করাচির সিভিল হাসপাতালের ট্রমা সেন্টারের (সিএইচকে) নির্বাহী পরিচালক এ তথ্য দিয়েছেন। সিএইচকের ডা. মোহাম্মদ সাবির মেমন জানান, কনস্যুলেটের কাছে বিক্ষোভের জেরে ৯ জন প্রাণ হারিয়েছেন। নিহতদের সবাই পুরুষ। এ ছারাও আহত হয়েছেন ৩২ জন। তার দেয়া তথ্যমতে সবাই গুলিবিদ্ধ হয়ে আহত বা নিহত হয়েছেন। যদিও সরকারের পক্ষ থেকে ৬ জন নিহতের দাবি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *