
টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে এসে একজন মানুষকে হত্যার কথা স্বীকার করেছেন রেসলিং ফেডারেশন অব ইন্ডিয়ার (ডব্লিউএফআই) সাবেক প্রধান ও বিজেপির সংসদ সদস্য ব্রিজ ভূষণ শরণ সিং।
দেশটির সংবাদমাধ্যম এবিপি নিউজের সাংবাদিক চিত্রা ত্রিপাঠির এক প্রশ্নের উত্তরে ব্রিজ ভূষণ সিং দাবি করেন, তিনি একসময় ‘আত্মরক্ষা’ বা তার এক বন্ধুকে গুলি করার ‘প্রতিশোধ’ হিসেবে একজনকে ‘হত্যা’ করেছিলেন।