ইসরায়েলের দিকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা: ইসরায়েলি সেনাবাহিনী

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইরান থেকে ছোড়া বেশ কিছু ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দিকে আসতে দেখা গেছে, যার ফলে দেশটির বিভিন্ন এলাকায় সতর্ক সংকেত বা সাইরেন বাজানো হচ্ছে।

সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, “জনসাধারণকে হোম ফ্রন্ট কমান্ডের (আভ্যন্তরীণ প্রতিরক্ষা বিভাগ) নির্দেশনাসমূহ মেনে চলার অনুরোধ করা হচ্ছে। বর্তমানে ইসরায়েলি বিমান বাহিনী যেকোনো হুমকি মোকাবিলা এবং তা প্রতিহত করতে কাজ করে যাচ্ছে।”

বিবৃতিতে আরও বলা হয়, “প্রতিরক্ষা ব্যবস্থা সবসময় শতভাগ নিশ্ছিদ্র নাও হতে পারে, তাই জনসাধারণের জন্য হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনা মেনে চলা অত্যন্ত জরুরি। সবাইকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সতর্ক থাকতে অনুরোধ করা হচ্ছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *